BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে জেলা পরিষদ প্রশাসককে যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা

রাজশাহীতে জেলা পরিষদ প্রশাসককে যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. এরশাদ আলী (ইশা)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী মহানগর যুব অধিকার পরিষদ।

বুধবার (২৫ মার্চ) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি আব্দুল আলিম, গণঅধিকার পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হাসান জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাবু এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে যুব অধিকার পরিষদের নেতারা নতুন প্রশাসকের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন।

জবাবে প্রশাসক মো. এরশাদ আলী (ইশা) শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ দপ্তর, রাজশাহী জেলা পরিষদ, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ‘পূর্ণাঙ্গ বিজয়ের আগ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর ইসরায়েলে আরও কঠোর হামলা চালানোর হুমকি ইরানের যুদ্ধ শুরুর পর ইরানি হামলায় ইসরায়েলে আহত-৪,৮২৯ যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৬ ‘অর্থনৈতিক ধকল আর সইতে পারছেন না ট্রাম্প’ কলম্বিয়ায় ১২১ সেনা নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত-৩৩ ইসরায়েলকে ‘ফিলিস্তিনিদের নিপীড়নের লাইসেন্স দেওয়া হয়েছে’: ফ্রানচেসকা আলবানিজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক