BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ষষ্টিতলায় সেচ্ছাসেবক নেতা সাঈদ আলীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাহফিলের প্রধান অতিথি ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এবং প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব আসাদুজ্জামান জনি। সেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীসহ বিএনপি সমর্থকগণ অনুষ্ঠানে অংশ নেন।

তেরখাদিয়া গোরস্থান জামে মসজিদের ইমাম ইকবাল দোয়া পরিচালনা করেন। তিনি বেগম খালেদা জিয়া সহ সকল রোগীর সুস্থতার জন্য মোনাজাত করেন।

আয়োজক সাঈদ আলী বলেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেতা বলেন, তিনি দেশের গণতন্ত্র ও রাজনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। তার সুস্থতা সকলের প্রত্যাশা।

সাম্প্রতিক সময়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ বাড়ায় দেশজুড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রতারণার অভিনব কৌশল দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানি হামলার অপেক্ষায় থাকেন ইসরায়েলিরা! সরকারি কাজে বাধা দেয়ায় গ্রাম পুলিশ সদস্যের এক মাসের কারাদণ্ড দলীয় প্রভাবমুক্ত, জনবান্ধব পুলিশ গড়ে তোলার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শোক ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অপরাধীর মনে ভয় আর নিরপরাধ ব্যক্তির মনে প্রশান্তি জাগাতে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক গভীর রাতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে জ্বালানিমন্ত্রী কেন্দুয়ায় অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড সীতাকুণ্ডে খামারে অগ্নিকাণ্ড, ২৪টি গরু-ছাগল পুড়ে ছাই