BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল

রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: চন্দ্রিমা থানা বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর ছোটবনগ্রাম বাইপাস মোড়ে আয়োজিত এ মাহফিলে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু।

এছাড়া উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সহ-সভাপতি অলিউল হক রানা ও আসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু এবং মহানগর বিএনপির সাবেক সদস্য ও ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান শরীফ।

এ ছাড়া চন্দ্রিমা থানা বিএনপির আহবায়ক ফাইজুল ইসলাম ফাহি, সদস্য সচিব মনিরুল ইসলাম জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ দোয়ায় অংশ নেন।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুল করিম।

সমবেত নেতাকর্মীরা বেগম জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় প্রত্যাবর্তনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের কাছাকাছি এলাকায় মোতায়েন করা হতে পারে মার্কিন রণতরি জর্জ বুশ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, পাল্টা হুঁশিয়ারি ইরানের ইরান–হিজবুল্লাহর হামলায় ২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ : আইআরজিসি হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মিত্রদের পণ্য পরিবহন নিষিদ্ধ : আইআরজিসি প্রতারণার অভিনব কৌশল দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানি হামলার অপেক্ষায় থাকেন ইসরায়েলিরা! সরকারি কাজে বাধা দেয়ায় গ্রাম পুলিশ সদস্যের এক মাসের কারাদণ্ড দলীয় প্রভাবমুক্ত, জনবান্ধব পুলিশ গড়ে তোলার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শোক ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক