BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে আরএমপির পবা থানার অভিযানে গাঁজার গাছসহ গ্রেপ্তার-১

রাজশাহীতে আরএমপির পবা থানার অভিযানে গাঁজার গাছসহ গ্রেপ্তার-১

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে পবা থানা পুলিশের অভিযানে গাঁজার গাছ উদ্ধারসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি হলেন-মো: আব্দুল মাজেদ (৪৫), রাজশাহী মহানগরীর পবা থানার দূর্গা পারিলা গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) বেলা পৌনে ১২টায় আরএমপির পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই এটিএম আশিকুল ইসলাম ও তার টিম পবা থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও নিয়মিত অভিযান পরিচালনা করছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একই থানার দূর্গা পারিলা এলাকায় অবস্থিত মাজেদের পেয়ারা বাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উক্ত বাগানের ভেতর থেকে ডালপালাসহ আনুমানিক সাড়ে ৯ ফুট উচ্চতা বিশিষ্ট একটি গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই মাজেদকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি গাঁজা সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজার গাছটি রোপণের বিষয়টি স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপির পবা থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের পাল্টা জবাবে ১৩ মার্কিন সেনা নিহত, আহত-২০০ বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয় : ট্রাম্প লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলের স্থল সেনা বেইজিং সফরের আগে হরমুজ প্রণালি ইস্যুতে চীনের কাছে ট্রাম্পের শর্ত ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান ফ্রান্সের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে হাল ধরে একটি দরিদ্র পীড়িত বাংলাদেশকে কৃষি স্বনির্ভর দেশে পরিনত করেছিলেন : বাগরেহাটে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম