BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে তথ্য উপদেষ্টার হ্যা ভোটের প্রচারণা ও র‌্যালী (ভিডিও)

রংপুরে তথ্য উপদেষ্টার হ্যা ভোটের প্রচারণা ও র‌্যালী (ভিডিও)

রংপুর প্রতিনিধি: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চুয়ান্ন বছর পরে দেশের শাসন কাঠামোতে পরিবর্তন আনা সম্ভব, যদি আমরা গণভোটে যাই এবং হ্যাঁর পক্ষে অবস্থান নেই; তাহলে জনগণের ক্ষমতা চর্চা করার ক্ষেত্রে প্রসারিত হবে। আর প্রশাসন জনগণের কাছে জবাবদিহিতা করা যে বাধ্যতামূলক এটা উপলব্ধি করবে।

‎সোমবার দুপুরে রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করার আগে গণমাধ্যমে এসব কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এসময় উপদেষ্টা বলেন, যদি আমরা স্বাধীন বিচারব্যবস্থা চাই এবং প্রভাব মুক্ত নির্বাচন চাই; তাহলে অবশ্যই হ্যাঁর পক্ষে ভোট দিতে হবে।

তিনি বলেন, ক্ষমতার ভারসাম্যর মাধ্যমে সাম্য ভিত্তিক ও ন্যায় ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে। এসময় বর্ণাঢ্য র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জুলাই চত্বরে গিয়ে শেষ হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ