BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র-রাশিয়ার টানেলের ধারণাকে ‘চমৎকার’ বললেন ট্রাম্প, খুশি হননি জেলেনস্কি

যুক্তরাষ্ট্র-রাশিয়ার টানেলের ধারণাকে ‘চমৎকার’ বললেন ট্রাম্প, খুশি হননি জেলেনস্কি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বেরিং প্রণালীর নিচে পুতিন-ট্রাম্প রেল টানেল নির্মাণের ধারণার প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যা যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে সংযুক্ত করবে। ট্রাম্প এই ধারণাকে আকর্ষণীয় বলে মন্তব্য করেন।

রয়টার্স জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিভ বৃহস্পতিবার প্রথম এই টানেলের ধারণাটি পোস্ট করেছিলেন। যা বেরিং প্রণালীর অধীনে দুটি দেশকে সংযুক্ত করার কথা বলে।

রয়টার্স জানায়, এই টানেলটি নির্মাণ করতে ব্যয় হবে ৮ বিলিয়ন ডলার। এই নির্মাণ প্রকল্পটি মস্কো এবং আন্তর্জাতিক অংশীদারদের অর্থায়নে করা হবে। যা নির্মাণ করতে প্রায় আট বছর সময় লাগতে পারে। এটি ১১২ কিলোমিটার রেল ও কার্গো সংযোগ নির্মাণ করবে বলেও জানানো হয়।

এর আগে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংযোগকারী সুড়ঙ্গের ধারণা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল।

এ সময় ট্রাম্প এই পরিকল্পনাকে ‘আকর্ষণীয়’ বলেন।

তবে ট্রাম্প ইউক্রেনের জেলেনস্কিকে এই ধারণা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, যার জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট উত্তর দিয়েছিলেন, ‘আমি এই ধারণায় মোটেও খুশি নই।’ জেলেনস্কির এমন প্রতিক্রিয়ায় মার্কিন পক্ষ থেকে হাসির রোল পড়ে যায়।

রাশিয়া-মার্কিন সম্পর্ক পুনরুজ্জীবিত করতে সাহায্যকারী দিমিত্রিভ, ট্রাম্প পুতিনের সাথে টেলিফোনে কথোপকথনের পর এবং দুই নেতা ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উপায় খুঁজতে বুদাপেস্টে দেখা করতে সম্মত হওয়ার পর এই ধারণাটি প্রকাশ করেন।

রাশিয়ার বিনিয়োগ দূত আরও বলেন, ছয় মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সংযোগকারী একটি সুড়ঙ্গের সম্ভাব্যতা নিয়ে গবেষণা শুরু হয়েছিল।

যা চুকোটকা অঞ্চলে ক্রেমলিনের বিশাল এবং বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা জনসংখ্যাকে আলাস্কা থেকে পৃথক করবে।সেতুটি পণ্য পরিবহনের পথ ৭০০ কিলোমিটারেরও বেশি কমিয়ে দেবে বলেও জানান তিনি তিনি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ