BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে পদক্ষেপ নিলে প্রতিক্রিয়া জানানো হবে : ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে পদক্ষেপ নিলে প্রতিক্রিয়া জানানো হবে : ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নেবে পশ্চিমা মিত্ররা। এ বিষয়ে ফ্রান্স তার অংশীদারদের সঙ্গে একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট।

বুধবার (৭ জানুয়ারি) তিনি বলেছেন, জার্মানি এবং পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ বিষয়টি উত্থাপন করা হবে।

গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় আপত্তি সত্ত্বেও কৌশলগত দ্বীপটি নিয়ন্ত্রণের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ‘গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিকল্পগুলো’ নিয়ে আলোচনা করছেন। এর মধ্যে মার্কিন সামরিক বাহিনীর সম্ভাব্য হস্তক্ষেপও অন্তর্ভুক্ত।

সম্প্রতি ট্রাম্প্রে নির্দেশে বিশাল সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। এরপর মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আটকে থাকা বিপুল পরিমাণ তেল যুক্তরাষ্ট্রে হস্তান্তরের ঘোষণা দেন তিনি।

তার দাবি, বাজারদরে বিক্রি হওয়া এই তেলের অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যবহার করা হবে। তবে ঘোষণার পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজার ও কূটনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে—এই পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হবে এবং এর আইনি ভিত্তিই বা কী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে, অস্বস্তিতে ইসরায়েল ইরানের প্রাণঘাতী শাহেদ ড্রোন ঠেকানো কেন কঠিন? ইরানের পাল্টা জবাবে ১৩ মার্কিন সেনা নিহত, আহত-২০০ বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয় : ট্রাম্প লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলের স্থল সেনা বেইজিং সফরের আগে হরমুজ প্রণালি ইস্যুতে চীনের কাছে ট্রাম্পের শর্ত ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান ফ্রান্সের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার