BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব পক্ষকে শত্রুতা অবসানের অনুরোধ জানিয়ে বলেন, বিশ্ব বর্তমানে একটি বৃহত্তর যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে ও বিশ্বজুড়ে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। খবর বিবিসির।

জাতিসংঘ মহাসচিব বিশেষভাবে জ্বালানি ও খাদ্যপণ্যের ক্রমবর্ধমান মূল্যের কথা উল্লেখ করে বলেন, সাধারণ মানুষ ইতোমধ্যেই চরম দুর্ভোগ পোহাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার কথা তুলে ধরে তিনি বলেন, যখন হরমুজ প্রণালি রুদ্ধ হয়ে যায়, তখন বিশ্বের সবচেয়ে দরিদ্র ও অসহায় মানুষগুলো আক্ষরিক অর্থেই আর শ্বাস নিতে পারে না।

বিরোধ নিষ্পত্তির জন্য ‘শান্তিপূর্ণ’ পথের ওপর গুরুত্বারোপ করে গুতেরেস বলেন, পারমাণবিক স্থাপনাসহ সব বেসামরিক অবকাঠামোকে অবশ্যই সম্মান ও সুরক্ষা দিতে হবে।

গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি বার্তা দিয়ে বলেন, এই যুদ্ধ বন্ধ করার সময় এসেছে, কারণ এটি অপরিসীম মানবিক দুর্ভোগ সৃষ্টি করছে এবং ইতোমধ্যেই বিশ্বজুড়ে বিধ্বংসী অর্থনৈতিক পরিণতি ডেকে আনছে।

একই সঙ্গে গুতেরেস ইরানের প্রতিও তাদের প্রতিবেশীদের ওপর হামলা বন্ধ করার জোরালো আহ্বান জানান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক