BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আঁকা দেয়ালচিত্র উন্মোচন ইরানে

যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আঁকা দেয়ালচিত্র উন্মোচন ইরানে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানে সরকার একটি নতুন দেয়ালচিত্র উন্মোচন করেছে যেখানে তেহরানে হামলা চালানোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) স্কাই নিউজের খবরে এ তথ্য জানানো হয়।

এই ম্যুরালটি মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকার অনুকরণ করে তৈরি। নীল রঙের একটি বিমানবাহী রণতরী, তার ডেকে ক্ষতিগ্রস্ত সাদা একটি বিমান এবং তা লাল রঙের রেখায় ভরা।

ছবির পাশে একটি ক্যাপশনে লেখা, ‘যদি তুমি বাতাস বপন করো, তাহলে তুমি ঘূর্ণিঝড়ের ফসল কাটবে। যা ফার্সি এবং ইংরেজিতে লেখা হয়েছে।

তেহরানের ইনকিলাব স্কয়ার, যেখানে ম্যুরালটি প্রদর্শিত হয়েছিল, ইরানি শাসকগোষ্ঠী প্রায়শই জনসমাবেশের জন্য ব্যবহার করত জায়গাটি।

ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে বর্বরতার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দিলে, প্রতিবাদে ম্যুরালটি উন্মোচন করা হয়।

ইরানে অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ কয়েক সপ্তাহ ধরে চলে। পরে এই বিক্ষোভ সহিংস হয়ে ওঠে এবং সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ