BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ম্যাক্রোঁর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ, কী কথা হলো

ম্যাক্রোঁর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ, কী কথা হলো

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (৫ নভেম্বর) এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। এতে পরমাণু ও অন্যান্য বিষয় নিয়ে কথা হয় তাদের।

পারমাণবিক অস্ত্র নির্মাণের বিষয়ে ইরানের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়ে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপকেই এখন ইরানের প্রতি সততা ও আস্থা প্রদর্শনের বাস্তব পদক্ষেপ নিতে হবে। স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা গড়ে তুলতে আলোচনায় গুরুত্বারোপ করেন ম্যাক্রোঁ।

পরমাণু কর্মসূচি ইস্যুতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরারোপের জেরে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে ইরানের। বিশেষ করে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যই এই নিষেধাজ্ঞা কার্যকরে মুখ্য ভূমিকা রাখে। এমন পরিস্থিতিতেই বুধবার ফোনালাপ করেন ইরানি ও ফরাসি প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্র ও ইউরোপকেই এখন ইরানের প্রতি সততা ও আস্থা প্রদর্শনের বাস্তব পদক্ষেপ নিতে হবে বলে ইমানুয়েল ম্যাক্রোঁকে জানান মাসুদ পেজেশকিয়ান। বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরানের অবস্থান সবসময় স্পষ্ট ছিল।

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র নির্মাণের সব অভিযোগ উড়িয়ে দেন তিনি। বলেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জারি করা ফতোয়া ও দেশের প্রতিরক্ষা-নিরাপত্তা নীতিমালার ভিত্তিতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটবে না। স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা গড়ে তুলতে অব্যাহত আলোচনা ও যোগাযোগকে অপরিহার্য উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট।

একইদিন পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হলে তা হবে পারমাণবিক ইস্যু নিয়েই।

তিনি জানান, অতীতে ওয়াশিংটন বারবার ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক বিষয় আলোচনায় তুলতে চাইলেও তেহরানের অবস্থান সবসময়ই স্পষ্ট ছিল। একইসঙ্গে তিনি জানান, তিন বছর ধরে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক থাকা দুই ফরাসি নাগরিককে মুক্তি দিয়েছে ইরান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের কাছাকাছি এলাকায় মোতায়েন করা হতে পারে মার্কিন রণতরি জর্জ বুশ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, পাল্টা হুঁশিয়ারি ইরানের ইরান–হিজবুল্লাহর হামলায় ২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ : আইআরজিসি হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মিত্রদের পণ্য পরিবহন নিষিদ্ধ : আইআরজিসি প্রতারণার অভিনব কৌশল দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানি হামলার অপেক্ষায় থাকেন ইসরায়েলিরা! সরকারি কাজে বাধা দেয়ায় গ্রাম পুলিশ সদস্যের এক মাসের কারাদণ্ড দলীয় প্রভাবমুক্ত, জনবান্ধব পুলিশ গড়ে তোলার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শোক ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক