BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার হাওলাদার (৮০) নিজ বাড়িতে শনিবার ভোর ৬টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)

পারিবারিক সূত্রে জানাগেছে, ১৫৮ পূর্ব বহরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার হাওলাদার বাধ্যক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ২, ১ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

শনিবার দুপুর ৩টায় পূর্ব বহরবুনিয়া গ্রামে রাষ্ট্রীয়ভাবে মর্যাদায় সশস্ত্র ছালাম প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহ আলম বাবুল, ইউনিয়ন কমান্ডার শাহ আলম হাওলাদার, সাবেক কমান্ডার আব্দুল মান্নান হাওলাদার, বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. রিপন হোসেন তালুকদার, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, সমাজ সেবক আব্দুল লফিত শিকদার, ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি গিয়াস উদ্দিন তুগলকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মিয়ানমারে পাচারকালে ১৬০০ লিটার ডিজেলসহ আটক-৭ বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত-১৫ আলমডাঙ্গায় নারীর সহযোগিতায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-৬ পটুয়াখালীর বাউফলে যাত্রীসহ বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে, ছবি ভাইরাল রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ