BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জে জাহিদ ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৬শ’ মানুষের মাঝে নগদ অর্থ প্রদান

মোরেলগঞ্জে জাহিদ ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৬শ’ মানুষের মাঝে নগদ অর্থ প্রদান

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: প্রতিবছরের ন্যায় এবারেও বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী ইউনিয়নে জাহিদ ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ৬শ’ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বারইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে গ্রিক প্রবাসী মো. জাহিদ ইসলামের বাসভবনে ৬শ’ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, বারইখালী ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মো. মোহিবুল্লাহ রফিক, জাহিদ ইসলাম ফাউন্ডেশনের মহাসচিব মো. লোকমান মাতুব্বর, ভাইস চেয়ারম্যান আকমল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক হাসিব প্রমুখ।

জাহিদ ইসলাম ফাউন্ডেনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি মো. জাহিদ ইসলাম বলেন, এ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট, ঢাকা, বরিশাল, বাগেরহাট, মোরেলগঞ্জে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

ভবিষ্যতে আরও বেশী করে মানুষকে সহযোগী করা হবে। এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে আগাম ঈদের শুভেচ্ছা রইল। আমরা দেশের জন্য কাজ করবো। ভবিষ্যতে যেনো হাজার হাজার মানুষের পাসে থাকতে পারি সে জন্য সকলে দোয়া করবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ‘ইরান যুদ্ধ অন্তত জুন মাস পর্যন্ত স্থায়ী হতে পারে’ যুক্তরাষ্ট্রের ১৫ দফার বেশিরভাগ শর্ত মেনে নিয়েছে ইরান : ট্রাম্প ‘পারস্য উপসাগরে মার্কিন সেনারা হাঙ্গরের খোরাক হবে’ সম্মানের নিদর্শন হিসেবে ২০টি তেলের জাহাজ দিচ্ছে ইরান : ট্রাম্প মধ্যপ্রাচ্য কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারে ইরানের হামলা, ভারতীয় শ্রমিক নিহত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দৌলতদিয়ায় বাস ডুবি: আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা সোনারগাঁওয়ে চুনা ভর্তি চলন্ত ট্রাকে আগুন