BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হওয়ায় নতুন হামলার হুমকি হুতিদের

মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হওয়ায় নতুন হামলার হুমকি হুতিদের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বিমানবাহী রণতরী ইরানের দিকে অগ্রসর হওয়ায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে নতুন হামলা চালানোর হুমকি দিয়েছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগর করিডোর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোতে  আক্রমণের হুমকি দিয়েছে। এর মধ্য দিয়ে তারা ইরানকে সমর্থন করার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়।

কারণ এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে চলা সহিংস বিক্ষোভ দমনে সামরিক পদক্ষেপের হুমকি দেন। এরপর মার্কিন বিমানবাহী রণতরীটি ইরানের দিকে যাওয়ায় এ বিষয়ে উদ্বেগ তৈরি হয়।

এদিকে, হুতি বিদ্রোহীরা একটি ছোট ভিডিও প্রকাশ করেছে। সেখানে আগে আগুনে পুড়ে যাওয়া একটি জাহাজের ছবি প্রকাশিত হয়েছে, যার ক্যাপশন ছিল: ‘সুন’ (শিগগিরই)।

বিদ্রোহীরা বিস্তারিত কিছু জানায়নি। তবে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইসরাইলকে চাপ দিতে হুতিরা যে অভিযান চালিয়েছিল, তার অংশ হিসেবে তারা লোহিত সাগরে ১০০টিরও বেশি জাহাজে আক্রমণ করেছে।

এরপর যুদ্ধবিরতি হলে হুতিরা ইসরাইল- সংশ্লিষ্ট জাহাজগুলোতে গুলিবর্ষণ বন্ধ করে দেয়। যদিও তারা বারবার সতর্ক করেছে যে প্রয়োজনে তারা আবারও গুলিবর্ষণ শুরু করতে পারে।

এছাড়া তারা গত দুই বছরে ইসরাইলে শত শত ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করেছে।

হুতিরা এমন সময় হুমকি দিলো যখন, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং তার সাথে থাকা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলো এই অঞ্চলের দিকে এগিয়ে আসছে।

ট্রাম্প বলেছেন, যদি তিনি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেন সেকারণেই সেগুলো ইরানের দিকে পাঠানো হয়েছে। ট্রাম্প ইতিমধ্যেই আক্রমণের জন্য দুটি লাল রেখা নির্ধারণ করে দিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে এবং বিক্ষোভের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়নের মাধ্যমে গণহত্যা চালানো হলে তিনি ইরানে হামলা চালাবেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ মিয়ানমারে পাচারকালে ১৬০০ লিটার ডিজেলসহ আটক-৭ বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত-১৫ আলমডাঙ্গায় নারীর সহযোগিতায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-৬ পটুয়াখালীর বাউফলে যাত্রীসহ বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে, ছবি ভাইরাল রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর