BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকছড়িতে চাল বোঝাই ট্রাকচাপায় নারী নিহত

মানিকছড়িতে চাল বোঝাই ট্রাকচাপায় নারী নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির মানিকছড়িতে বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রের কাছে চাল বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মনিরা বেগম। তার বয়স ৬০ বছর। তিনি মানিকছড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ট্রাকটি মানিকছড়ি পাহাড়ি সড়ক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। ছবি: ইত্তেফাক
ট্রাকটি মানিকছড়ি পাহাড়ি সড়ক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। ছবি: ইত্তেফাক

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী চাল বোঝাই ট্রাকটি মানিকছড়ি পাহাড়ি সড়ক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। উল্টে যাওয়া ট্রাকের চাপায় একটি সিএনজি আটকানো ছিল, যার মধ্যে থাকা নারী ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ট্রাকের নিচে চাপা পড়া নারী এবং অটোরিকশাটি উদ্ধার করে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বিটিসি নিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাঙ্গামাটি প্রতিনিধি মো. মাজহারুল করিম মাজেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ