BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদুরোকে ‘অপরাধীর মতো’ হাঁটানোর ভিডিও প্রকাশ করল হোয়াইট হাউস

মাদুরোকে ‘অপরাধীর মতো’ হাঁটানোর ভিডিও প্রকাশ করল হোয়াইট হাউস

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘অপরাধীর মতো’ হাঁটানোর একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট।

ভিডিওটির ওপর ‘র‍্যাপিড রেসপন্স ৪৭’ লিখেছে, ‘পার্প ওয়াক (অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়া) করানো হলো।’

ভিডিওতে মাদুরোকে একটি করিডোর দিয়ে হেঁটে যেতে দেখা যায়। তখন তার শরীরে ছিল কালো রঙের একটি হুডি। এ ছাড়া নীল রঙের যে কার্পেটের ওপর দিয়ে মাদুরোকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়, সেটার ওপর ‘ডিইএ এনওয়াইডি’ (মাদক নিয়ন্ত্রণ সংস্থা, নিউইয়র্ক বিভাগ) লেখা চোখে পড়ে।

হেঁটে যাওয়ার সময় মাদুরোকে কার্যালয়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে ‘শুভ নববর্ষ’ বলতে শোনা যায়।

বিবিসি, আল জাজিরা, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে,মাদুরোকে মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ) নিউইয়র্ক কার্যালয়ে নেওয়ার সময় ভিডিওটি করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রুদ্ধশ্বাস অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে কড়া নিরাপত্তায় ব্রুকলিনের বন্দীশিবিরে (মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে) নেওয়া হচ্ছে। সেখান থেকেই তাকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে।

প্রসঙ্গত, কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকি-ধামকির পর শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অবৈধভাবে বসানো গরুর হাটে উচ্ছেদ অভিযান বরিশালে চাঁদার দাবিতে হাতুড়িপেটা: উজিরপুর ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার, পদ থেকে বহিষ্কার রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক রিটনকে অভিনন্দন ভূমিমন্ত্রী মিনুর রাসিকের প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা : সড়কমন্ত্রী গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা থাকছে না : সেতুমন্ত্রী ইরান যুদ্ধে অংশ নিতে ২,৫০০ সেনাসহ ‘উভচর’ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান : ইরানি সেনাপ্রধান বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা