BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি

মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ বহু মানুষের মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

তিনি বলেন, এসব ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, কথায় কথায় রাস্তা বন্ধ করা যাবে না। একটি শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদের আইন মানতে হবে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, তরুণদের মধ্যে সামান্য বিষয়েও রাস্তায় নেমে অবরোধ করার প্রবণতা বাড়ছে, যা সামগ্রিকভাবে দেশের ক্ষতি ডেকে আনে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভৃমিকার কথা তুলে ধরে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জ্বালানি তেলের সংকট ঘিরে কালোবাজারি প্রসঙ্গে আইজিপি বলেন, কিছু ক্ষেত্রে পেট্রল পাম্প থেকে তেল সংগ্রহ করে সামান্য বেশি দামে বিক্রি করা হলেও এতে বড় ধরনের লাভ হয় না। তিনি এ ধরনের অনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান এবং নৈতিক মানসিকতা উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফটিকছড়িতে ১ কোটি টাকায় ১৬ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্বোধন বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় নিয়োগ পাওয়া টিসিবির ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে রাজশাহী নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক লালমনিরহাটে ঝড়ে অসংখ‌্য গ্রাম লন্ডভন্ড ! ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসক রিটনের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ লালমনিরহাটে রেলের ৭০০ কোয়ার্টার ঝুঁকিপূর্ণ, থাকেন বহিরাগতরা : রাতে বসে মাদকের হাট রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-১৬ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি