BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মস্কোতে বিস্ফোরণে ২ পুলিশ কর্মকর্তা নিহত

মস্কোতে বিস্ফোরণে ২ পুলিশ কর্মকর্তা নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, মস্কোতে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামাতে গিয়ে রাতভর ঘটে যাওয়া বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

এক বিবৃতিতে বুধবার রাশিয়ার তদন্ত কমিটি জানায়, ঘটনাটি এমন এক স্থানের কাছাকাছি ঘটেছে যেখানে চলতি সপ্তাহের শুরুতে এক রুশ জেনারেল বিস্ফোরণে নিহত হন।

বিবৃতিতে বলা হয়, পুলিশ সদস্যরা যখন তাদের সার্ভিস গাড়ির কাছে থাকা সন্দেহভাজন ব্যক্তির দিকে এগোচ্ছিলেন, তখনই ‘একটি বিস্ফোরক যন্ত্র সক্রিয় হয়’। তদন্তকারীরা ঘটনাস্থল ঘিরে রেখে ফরেনসিক পরীক্ষা চালাচ্ছেন।

রুশ টেলিভিশনে প্রচারিত ছবিতে এলাকাজুড়ে ব্যাপক পুলিশ উপস্থিতি দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণস্থলটি সেই জায়গার কাছেই, যেখানে সোমবার লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ একটি পার্ক করা গাড়ির নিচে পুঁতে রাখা বিস্ফোরকে নিহত হন। তিনি রুশ জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে রাশিয়া ও ইউক্রেনের দখলকৃত এলাকাগুলোতে রুশ সামরিক কর্মকর্তা ও ক্রেমলিন–ঘনিষ্ঠ ব্যক্তিদের লক্ষ্য করে একাধিক হামলার জন্য কিয়েভকে দায়ী করা হয়েছে। কিছু হামলার দায় ইউক্রেন স্বীকারও করেছে।

এদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক সূত্র নিহত পুলিশ সদস্যদের ‘নির্মূল’ হওয়াকে স্বাগত জানায়। তারা প্রমাণ না দেখিয়েই দাবি করে, ওই পুলিশ সদস্যরা ইউক্রেনে যুদ্ধ করেছে এবং ‘ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের নির্যাতন করেছে’।

একই সঙ্গে সূত্রটি জানায়, হামলাটি ‘একজন স্থানীয় বাসিন্দা’ চালিয়েছে এবং এতে তাদের কোনো সম্পৃক্ততার দাবি করা হয়নি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চাকরীর নামে অর্থ আত্নসাৎ : রামেকে টেন্ডার ও নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী