BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি

মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের মধ্যাঞ্চলীয় বেইত শেমেশ এলাকায় বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলার পর শনিবার ওই এলাকার বেশ কিছু সর্বশেষ ছবি পাওয়া গেছে।

ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘটনাস্থলে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার বেশকিছু ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেখানে জরুরি পরিষেবা সংস্থাগুলো উদ্ধারকাজ চালাচ্ছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, জেরুজালেমের কাছে জুদিয়ান হিলস এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ১২ জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তারা জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, আঘাত হানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে না পারার কারণ খতিয়ে দেখবে দেশটির বিমানবাহিনী।

এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইরান এবং লেবাননের হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণে বিভিন্নভাবে আহত ১৪২ জনকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আনা হয়েছে। এ নিয়ে চলমান যুদ্ধে ইসরায়েলে মোট আহত মানৃষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৯।

মন্ত্রণালয়ের তথ্যমতে, আহত ব্যক্তিদের মধ্যে ১৩২ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ