BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোলায় সার কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে ৩ উপদেষ্টা

ভোলায় সার কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে ৩ উপদেষ্টা

ভোলা প্রতিনিধি: দ্বীপজেলা ভোলায় প্রাকৃতিক গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ভোলার ভেদুরিয়া ফেরিঘাট-সংলগ্ন তেতুলিয়া নদীতীর এলাকার একটি স্থান পরিদর্শন করেন।

পরে তারা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আমিনাবাদ ইউনিয়নের আরেকটি সম্ভাব্য স্থান ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুটি জায়গা দেখা হয়েছে। এর মধ্যে যেটি বেশি ফিজিবল, সেটিকেই বিবেচনায় নেওয়া হবে। আমরা চেষ্টা করছি যেন নতুন করে জমি অধিগ্রহণ করতে না হয়।

বিভিন্ন জেলায় খাস জমি রয়েছে, সেগুলো ব্যবহার করা গেলে ভালো হয়। এজন্য আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের অনেক জায়গায় এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, কিন্তু ভোলায় গ্যাসের প্রাচুর্য রয়েছে। এই গ্যাসকে কাজে লাগিয়ে ইউরিয়া সার উৎপাদন করা সম্ভব কি না, সেটি যাচাই করতেই আমাদের এই পরিদর্শন।

বাপেক্সের তথ্য অনুযায়ী, ভোলা জেলার বিভিন্ন গ্যাসক্ষেত্রে মোট গ্যাস মজুত রয়েছে প্রায় ২.২৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ভোলা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসক রিটনের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ লালমনিরহাটে রেলের ৭০০ কোয়ার্টার ঝুঁকিপূর্ণ, থাকেন বহিরাগতরা : রাতে বসে মাদকের হাট রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-১৬ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি ভিয়েতনামকে হারিয়ে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে সেরা বাংলাদেশ বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল ইতালি ১০ জন নিয়েও ব্রাজিলকে হারিয়ে দাপট দেখাল ফ্রান্স রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলে বিধ্বস্ত করল বার্সেলোনা কৈশোরে বঙ্গভবনে আগমনের স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর