নোয়াখালী জেলা প্রতিনিধি: দেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ভোটে জয়লাভ করায় সারা দেশের ন্যায় আনন্দের জোয়ার বইছে নোয়াখালীর সুবর্ণচরেও।
পঞ্চম বারের মতো নোয়াখালী-৪ (সুবর্ণচর-সদর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এই ঐতিহাসিক বিজয় উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ০৭নং ওয়ার্ড মসজিদ মার্কেট এলাকায় বিএনপির নেতা-কর্মীগণ ব্যতিক্রমী উদ্যোগে এই মিষ্টি বিতরণের আয়োজন করেন।
এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেলাল হোসেন সুমনের উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের মো. শাহাদাত হোসেন রাজু, মো. মোস্তফা ইঞ্জিনিয়ার, জিয়াম হোসেন রনি, রবিউল আলম, মো. সাদ্দাম হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতাকর্মীরা বলেন, “আমরা বিজয়ের আনন্দ সবার সঙ্গে উপভোগ করতে চাই। ভোটের সময় যেমন সবার দরজায় দরজায় গিয়ে ভোট চেয়েছি, এখন বিজয়ের পরও সবার দরজায় দরজায় গিয়ে মিষ্টি বিতরণ করেছি। এই উৎসাহের মিষ্টি পেয়ে এলাকাবাসী খুবই আনন্দ প্রকাশ করেন।
মো. শাহদাত হোসেন রাজু বলেন, “এই মিষ্টি বিতরণের মাধ্যমে আমাদের সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে। আমাদের সমাজে প্রায় ৪’শত পরিবারের মাঝে ৩ হাজার মিষ্টি বিতরণ করেছি। এমন দৃঢ়তায় মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবে। আমাদের মা-বোনরাও স্বাধীনভাবে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবেন।”
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেলাল হোসেন সুমন বলেন, “নির্বাচন উপলক্ষে এজেন্ট ও কর্মীদের কিছু খরচ দেওয়া হয়েছিল। তারা সেই অর্থ জমিয়ে এলাকায় মিষ্টি বিতরণ করেছে।” এমন ব্যতিক্রমী উদ্যোগ বাংলাদেশের আর কথাও হয়েছে কি না আমার জানা নেই। এমন প্রশংসনীয় উদ্যোগ নেওয়ার জন্য সকলের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #















