BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ভুল ভুলাইয়া ৩’-এর পর আবারও বলিউডে প্রান্তিকা

‘ভুল ভুলাইয়া ৩’-এর পর আবারও বলিউডে প্রান্তিকা

বিটিসি বিনোদন ডেস্ক: গেল বছর কার্তিক আরিয়ানের ব্লকবাস্টার ‘ভুল ভুলাইয়া ৩’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন বাঙালি অভিনেত্রী প্রান্তিকা দাস। সেই ছবিতে তার স্ক্রিন প্রেজেন্স নজর কেড়েছিল সবার। সেই রেশ কাটতে না কাটতেই নতুন বছরের শুরুতে আবারও ধামাকা দিলেন এই অভিনেত্রী। ফের হিন্দি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে এবার আর পার্শ্ব চরিত্র নয়, সরাসরি মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে।

জানা গেছে, আগের ছবির মতোই প্রান্তিকার নতুন ছবি ‘জোর’ হরর-কমেডি ঘরানার। কেএসএস প্রোডাকশন প্রযোজিত ও গৌরব দত্ত পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে চলতি মাসের ১৬ তারিখ।

তিন বন্ধুর গল্প ও সরস্বতী চরিত্র সিনেমাটি আবর্তিত হয়েছে তিন বন্ধুর গল্প নিয়ে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋষভ রাজ চাড্ডা (জিতু), আকাশ মাখিজা (গুড্ডু) এবং প্রান্তিকা দাস (সরস্বতী)। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিজ্ঞ অভিনেতা জয় সেনগুপ্তকে।

প্রান্তিকার উচ্ছ্বাস ও ভয়ের অভিজ্ঞতা বছরের শুরুতেই বলিউডে কেন্দ্রীয় চরিত্রে কাজের সুযোগ পেয়ে আপ্লুত প্রান্তিকা। নিজের চরিত্র ও শুটিং অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “এই ছবিটা আমার কাছে ভীষণ স্পেশাল। সরস্বতীর চরিত্রটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং। সরস্বতীর জীবনে অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, আর সেগুলো পূরণ করার জন্য সে সব কিছু করতেও প্রস্তুত। এমনকি নিজের সৌন্দর্যকেও সে নিজের লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করে।”

শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, “ছবিতে বেশ কিছু ভয়ের দৃশ্য রয়েছে। শুটিং করতে গিয়ে সত্যিই ভয় পেয়েছি। আশা করছি, দর্শকদের ছবিটা খুব ভালো লাগবে।”

অন্যান্য কাজ উল্লেখ্য, প্রান্তিকাকে সর্বশেষ দেখা গেছে গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ভর্গ’ ছবিতে, যেখানে তার বিপরীতে ছিলেন সৌরভ দাস। চলতি বছরে বলিউডের পাশাপাশি একটি ওড়িয়া ছবিতেও কাজ করতে চলেছেন এই বাঙালি অভিনেত্রী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সিটি করপোরশনের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক-১ বকশীগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ ফুড প্যাকেজ বিতরণ রাজশাহীতে বিজিবি’র অভিযানে মাদক কারবারি আটক-১ মোরেলগঞ্জে ১৪৪ ধারা উপেক্ষা করে শিক্ষকের জমিতে কাজ করার অভিযোগ জামালপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মোরেলগঞ্জে কে কে গ্রুপের পক্ষ থেকে ঈদবস্ত্র বিতরণ অবৈধভাবে বসানো গরুর হাটে উচ্ছেদ অভিযান বরিশালে চাঁদার দাবিতে হাতুড়িপেটা: উজিরপুর ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার, পদ থেকে বহিষ্কার রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক রিটনকে অভিনন্দন ভূমিমন্ত্রী মিনুর