BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের একটি হাসপাতালের আইসিইউতে আগুন লেগে ১০ রোগীর মৃত্যু

ভারতের একটি হাসপাতালের আইসিইউতে আগুন লেগে ১০ রোগীর মৃত্যু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের একটি হাসপাতালের আইসিইউতে আগুন লেগে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার কটকে অবস্থিত এসসিবি মেডিক্যাল কলজে।

পুলিশ জানিয়েছে, সোমবার ভোর ৩টার দিকে হাসপাতালের আইসিইউতে আগুন লাগে। আগুন লাগার পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং চিকিৎসাধীন অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়।

আগুন লাগার পর ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। হাসপাতালের কর্মীরা আইসিইউ থেকে রোগীদের সরানোর চেষ্টা করলেও ১০ জনকে বাঁচানো যায়নি।

হাসপাতালের কর্মীরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মুখ্যমন্ত্রী মোহন জানিয়েছেন, আইসিইউর ভিতরেই সাত রোগীর মৃত্যু হয়।

সেখান থেকে অন্য ওয়ার্ডে নেওয়ার সময় আরো তিনজন প্রাণ হারান। তবে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে না কি আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া তিনি নিহতদের প্রতি পরিবারের জন্য ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী মোহন জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

রোগীদের উদ্ধার করতে গিয়ে হাসপাতালের অনেক কর্মচারী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ১১ জন স্বাস্থ্যকর্মী আহত হন। অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের প্রাণঘাতী শাহেদ ড্রোন ঠেকানো কেন কঠিন? ইরানের পাল্টা জবাবে ১৩ মার্কিন সেনা নিহত, আহত-২০০ বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয় : ট্রাম্প লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলের স্থল সেনা বেইজিং সফরের আগে হরমুজ প্রণালি ইস্যুতে চীনের কাছে ট্রাম্পের শর্ত ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান ফ্রান্সের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি