BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বেসরকারি বিনিয়োগে তেল খাত উন্মুক্ত করছে ভেনেজুয়েলা

বেসরকারি বিনিয়োগে তেল খাত উন্মুক্ত করছে ভেনেজুয়েলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার আইনপ্রণেতারা দেশটির তেল খাত বেসরকারি বিনিয়োগের জন্য খুলে দেওয়ার প্রস্তাবে প্রাথমিক অনুমোদন দিয়েছেন। এতে যুক্তরাষ্ট্রের বৃহৎ জ্বালানি কম্পানিগুলোর প্রত্যাবর্তনের পথ তৈরি হলো।

এটিই ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান দাবি।

নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতির তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে সংসদে প্রথম পাঠে অনুমোদন পেয়েছে বিলটি।

বিল অনুসারে বেসরকারি কম্পানিগুলোকে স্বাধীনভাবে তেল অনুসন্ধান ও উত্তোলনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

দ্বিতীয় পাঠে বিলটি পাস হলে ভেনেজুয়েলার তেল খাতে কয়েক দশকের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল হবে। এই নিয়ন্ত্রণ ২০০০ দশকের মাঝামাঝি সময়ে আরো কঠোর করেছিলেন মাদুরোর প্রয়াত রাজনৈতিক গুরু ও সমাজতান্ত্রিক নেতা হুগো শাভেজ।

বিলটির পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন মাদুরোর সাবেক উপপ্রধান ও বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

ক্ষমতা নেওয়ার পর থেকেই তিনি ওয়াশিংটনের সঙ্গে দ্রুত সম্পর্কোন্নয়নের উদ্যোগ নেন।

বৃহস্পতিবার রদ্রিগেজের নেতৃত্বকে অত্যন্ত শক্তিশালী বলে প্রশংসা করে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভেনেজুয়েলার তেলের একটি অংশ পাচ্ছে।

ট্রাম্প বলেন, ‘আমাদের দেশ আরো সমৃদ্ধ হবে। আমাদের কর কমবে।

ভেনেজুয়েলা তাদের ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে ভালো করবে।’

একই দিনে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে, লরা এফ ডোগুকে ভেনেজুয়েলার নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে নিকারাগুয়া ও হন্ডুরাসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন।

এই নিয়োগকে ভেনেজুয়েলার সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ