BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবসে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবসে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা
বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এই উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’-এই প্রতিপাদ্যে সোমবার (২০ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।
র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাজীব কুমার কর্মকার।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, শিবগঞ্জ মহিলা কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান।
পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রম ও পরিসংখ্যান বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক রাজিব কুমার কর্মকার।
এসময় জেলা পরিসংখ্যান কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণমাধ্যমকমীরা উপস্থিত ছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ