BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশেষ ফ্লাইটে ইরান থেকে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি

বিশেষ ফ্লাইটে ইরান থেকে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি

ঢাকা প্রতিনিধি: ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয়টির পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় তাদের প্রত্যাবাসন সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটকে পড়া বাংলাদেশিদের প্রথমে তেহরান থেকে সড়কপথে আজারবাইজান সীমান্তে নেওয়া হয়। সেখান থেকে আবার সড়কপথে বাকুতে নিয়ে যাওয়া হয়। পরে বাকুর বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় আনা হয়।

এসময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান ফেরতদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যাহ ভূঁইয়া এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

এ প্রত্যাবাসন কার্যক্রম তদারকিতে আজারবাইজানে দায়িত্ব পালন করছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। এছাড়া সহযোগিতার জন্য ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা বাকুতে অবস্থান করছেন।

এর আগে গত বছরের জুনে ইরানে মার্কিন-ইসরায়েল সংঘাতের সময়ও বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন করা হয়েছিল। তখন সীমান্তপথে পাকিস্তান হয়ে বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহত দুই বোনসহ ১২ জনের পরিচয় মিলেছে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা বান্দরবানে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত-২০ হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত-৪ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় ২ গেটম্যান বরখাস্ত, তদন্ত কমিটি গঠন কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-৩, আহত-৫ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত-১২, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ দেওয়ানগঞ্জে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ-১