BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা

বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা

বিটিসি বিনোদন ডেস্ক: চলতি বছর দুর্দান্ত সময় কাটাচ্ছেন রাশমিকা। বছরের শুরুতে ‘ছাবা’ দিয়ে শুরু করে সবশেষ ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমাও প্রশংসা কুড়িয়েছে। তার অভিনীত পাঁচটি সিনেমা ২০২৫ সালে বক্স অফিস থেকে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে।

সিনে জগতের বাইরে ব্যক্তি জীবনও দারুণভাবে উপভোগ করছে রাশমিকা। কিছুদিন আগেই ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করে, বাগ্‌দান সেরেছেন বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানা। এমনকি ২০২৬ সালের শুরুতেই বিয়ে করছেন রাশমিকা ও বিজয়, এমন খবরও প্রকাশিত হয়। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হলেও এত দিন চুপ ছিলেন রাশমিকা।

এবার দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে প্রথমবার বিয়ে নিয়ে প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী।

এদিন দ্য হলিউড রিপোর্টারের সঞ্চালক অনুপমা চোপড়া রাশমিকাকে সরাসরি জিজ্ঞেস করেন, বিয়ের পরিকল্পনার কথা তিনি কী স্বীকার করবেন? নাকি গুজব বলে উড়িয়ে দেবেন? রাশমিকা একটু সময় নেন। পরে হেসে বলেন, ‘আমি কোনোটাই করব না।’ পরে তিনি বলেন, ‘যখন সময় হবে, তখন আমরাই ঘোষণা দেব।’ ভক্তরা মনে করছেন, রাশমিকার এই উত্তর আসলে তাদের সম্পর্কের স্বীকারোক্তি।

রাশমিকা এ সময় আরও জানান, ভক্ত বা গণমাধ্যমের সঙ্গে কোনো ব্যক্তিগত খবর ভাগ করে নেওয়ার আগে তিনি সময় নিতে চান।

‘গীতা গোবিন্দম’ (২০১৮) ও ‘ডিয়ার কমরেডে’ (২০১৯) একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাঁদের প্রেম নিয়ে বলিউড-দক্ষিণি ইন্ডাস্ট্রিজুড়ে গুঞ্জন শুরু হয়। গত আগস্টে দুজনকে নিউইয়র্কের ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে একসঙ্গে দেখা যায়। এরপর তারা ‘ভারত বিয়ন্ড বর্ডারস’ নামের একটি অনুষ্ঠানেও যোগ দেন। ২০২৪ সালে দুজনই জানিয়েছিলেন তারা ‘সিঙ্গেল নন’, তবে কেউই সঙ্গীর নাম প্রকাশ করেননি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চাকরীর নামে অর্থ আত্নসাৎ : রামেকে টেন্ডার ও নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী