BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিমানের টয়লেটে মিলল ৩৮ কোটি টাকার ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার

বিমানের টয়লেটে মিলল ৩৮ কোটি টাকার ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার

ক্রাইম (ঢাকা) রিপোর্টার: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১৭ দশমিক ৭৮৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

শনিবার (২৮ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে দুবাই থেকে আসা বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটটি থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-০২-এ অবতরণ করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগ থেকেই নজরদারিতে রাখা হয়। অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে ফ্লাইটটির কার্গো হোল্ডে নিবিড় তল্লাশি চালানো হয়।

তল্লাশির এক পর্যায়ে কার্গো হোল্ডে থাকা একটি টয়লেটের প্যানেল খুলে দেখা হলে সেখানে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ১৫৩টি স্বর্ণের বার পাওয়া যায়।

বিমানের কারিগরি দলের সহায়তায় প্যানেলটি খুলে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

সংশ্লিষ্টরা জানান, উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণবারের ওজন ১১৬ গ্রাম। সে হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৭.৭৮৪ কেজি।

উদ্ধার হওয়া স্বর্ণগুলো বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় কারা জড়িত, কীভাবে স্বর্ণগুলো বিমানের কার্গো হোল্ডে লুকিয়ে আনা হলো, এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র রয়েছে কি না- এসব বিষয় খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এভিয়েশন সিকিউরিটি (এভসেক) জানিয়েছে, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও যাত্রীসেবার মান নিশ্চিত করতে তারা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (ঢাকা) রিপোর্টার মো: রুহুল আমীন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে : সড়কমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে বিমানের টয়লেটে মিলল ৩৮ কোটি টাকার ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার বাংলাদেশ-নেপাল সম্পর্ক সুদৃঢ় করতে সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় সিংড়ায় অবৈধ তেল বিক্রি লরির ম্যানেজারকে জরিমানা আদমদীঘিতে ট্রাক ধাক্কায় শিশুকণ্যা নিহত তেল মজুত রেখে না দেয়ায় আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত