BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাসিক প্রশাসক

বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাসিক প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহী মহানগরীর সম্মানিত নাগরিকবৃন্দ, বিশিষ্টজন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

রবিবার (২২ মার্চ) নগরভবনে প্রশাসক মহোদয়ের দপ্তর কক্ষে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আগত অতিথিবৃন্দ প্রশাসক মহোদয়কে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

রাসিক প্রশাসক আগত অতিথিবৃন্দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং সবাইকে শুভেচ্ছা জানান।

এ সময় তিনি রাজশাহী মহানগরীকে একটি সুন্দর, আরো পরিচ্ছন্ন, বাসযোগ্য, আধুনিক ও তিলোত্তমা নগরী রূপে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মোঃ আসলাম সরকার, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তাজমুলতান, আল্লামা মুহাম্মদ মিয়া কাসেমী মাদ্রাসার শিক্ষকবৃন্দ, জেলা ছাত্রদল, ফরমার্স ক্রিকেট অব রাজশাহীর সভাপতি খালেদ মাসুদ পাইলট অন্যান্য সদস্যবৃন্দ, ডক্টরস এ্যাসেসিয়েশন, ১৯নং ওয়ার্ড বিএনপি, ১৬নং ওয়ার্ড বিএনপি, ২৩নং ওয়ার্ড বিএনপি, ৩নং ওয়ার্ড বিএনপির, শাহ মখদুম থানা বিএনপি, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ, সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়ন, সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, রাজশাহী বস্ত্র ব্যবসায়ী সমিতি, রাজপাড়া যুবদল, কাশিয়াডাঙ্গা যুবদল, জিয়া পরিষদের নেতৃবৃন্দ, রাসিকের প্রকৌশল বিভাগ, নিরাপত্তা শাখাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গোল উৎসবে ক্ষতে প্রলেপ দিল বায়ার্ন মিউনিখ ব্রাইটনের মাঠে আবার হারল লিভারপুল এভারটনের কাছে বড় ব্যবধানে চেলসির হার প্রধানমন্ত্রী’র উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গেজেট ও প্যাড জালিয়াতি হরমুজ প্রণালি মুক্ত করতে সমুদ্রপৃষ্ঠে অভিযান যুক্তরাষ্ট্রের, ইরানের চমক পানির নিচে বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ড্রোন হামলার দাবি ইরানের উত্তেজনার মধ্যে আরব সাগরে ব্রিটিশ পারমাণবিক সাবমেরিন ফিলিস্তিনিদের ওপর পদ্ধতিগত নির্যাতন চালাচ্ছে ইসরায়েল : জাতিসংঘ দূত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব