BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকা থেকে কোটি টাকা মূল্যের বেশি বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা এবং একটি ট্রাক আটক করেছে ২৫ বিজিবি সদস্যরা। যার আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা।

সোমবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার চান্দুরা এলাকা থেকে এসব অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়।

অভিযান সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লে. কর্নেল জাব্বার আহম্মেদ বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ট্রাক তল্লাশির জন্য থামানোর সংকেত দেয়া হয়। এ সময় ট্রাক চালক পণ্যবোঝাই ট্রাকটি রেখে দৌড়ে পালিয়ে যায়।

পরে বিজিবির একটি টহলদল বালু ভর্তি ট্রাকটির তল্লাশি করে ট্রাকের ভেতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪ হাজার ৯৫০কেজি ভারতীয় জিরা এবং একটি বড় ট্রাক আটক করতে সক্ষম হয়। আটক ট্রাকসহ অবৈধ চোরাচালানের মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা।

আটক অবৈধ মালামালসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যে কারণে ভারতে আসা হচ্ছে না শাকিরার হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, একটি সিলগালা করে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী’র কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ : ভূমিমন্ত্রী বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা : আইআরজিসি পিছু হটল যুক্তরাষ্ট্র: ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার ৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা!