BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি আগামীতে আর কোন ফ্যাসিস্ট তৈরী হতে দেবে না : মিলন

বিএনপি আগামীতে আর কোন ফ্যাসিস্ট তৈরী হতে দেবে না : মিলন

নিজস্ব প্রতিবেদক: পতিত সরকারের আমলে মিথ্যা, হয়রানীমূলক মামলা, গায়েবী মামলা ও গুম মামলা হয়েছে। এটা বর্তমানে যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপরে এই মামলা চাপানো হয়েছে। বিশ হাজার নেতাকর্মীকে খুন, ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে পাঁচ লক্ষ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা এবং এক হাজার সাতশত জন নেতাকর্মীকে গুম করেছে পতিত সরকার। হাজার হাজার নেতাকর্মীকে ঘরছাড়া করেছে। তারা বাড়িতে ঘুমাতে পারেনি। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি। ছাত্ররা ক্লাস করতে পারেনি। শিক্ষকদের নৈতিকতা নষ্ট হয়ে গিয়েছে। এর ফলাফল হচ্ছে গত কয়েকদিন আগে পতিত সরকারের পলাতক প্রধানমন্ত্রী খুনি হাসিনার ফাঁসির আদেশ হয়েছে।

শুক্রবার মোহনপুরের মহব্বতপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১ নং ধূরইল ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ড এর ধানের শীষের নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র যদি নির্বাচন হয়। আর সেই নির্বাচনই যদি জনগণের ক্ষমতায়ন কেন্দ্রবিন্দু হয়। তাহলে জনগণের নিকট রাজনীতিবিদদের জবাব দিহিতা থাকতে হবে। আর জনগণ যা চায় তার করতে হবে, বেগম খালেদা জিয়া এটা অন্তরে ধারন করেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এটা অন্তরে ধারন করেন। আর এর উপরে আস্থা রেখেইে তিনি রাজনীতি করে যাচ্ছেন। গণতন্ত্রের পুরোধা, বাংলার রাখাল রাজা, গ্রেট ফিলোসোফার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রয়োজনীয়তা আছে কিনা তা তিনি সে সময়ে বুঝে ছিলেন। এখন যারা রাজনীতি করবে তাদেরকে জনগণের নিকট যেতে হবে। কিন্তু বিগত দিনে এই দায়দায়িত্ব ছিলোনা। ভোট দিলেই কি আর না দিলেই কি। এমনিতে নির্বাচিত হয়ে, নেতা হয়ে যেতো। বর্তমানে দীর্ঘ সতের বছর পরে দেশে একটা ভাল পরিবেশ সৃষ্টি হয়েছে। এর সুবাদে এখন নিজেরা নিজেদের জনপ্রতিনিধি তৈরী করতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, জনগণের দল হিসেবে দেশের মানুষের আস্থার প্রতিক হিসেবে বিএনপি এবারের নির্বাচনে অংশগ্রহন করেছে। ইতোমধ্যে যে রোডম্যাড ঘোষনা হয়েছে, সে অনুযায়ী বিএনপির প্রার্থীতা ঘোষনা করা হয়েছে। ধানের শীষ এডভোকেট শফিকুল হক মিলনের নয়। ধানের শীষ হচ্ছে বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতিক। এই ধানের শীষ যিনি হেফাজত করেন। তাঁকে আল্লাহ এবং দেশের জনগণ দেখভাল করে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এজন্য দেশের জনগণ চারবার বিএনপিকে নির্বাচিত করেছিলো। বেগম খালেদা জিয়া তেইশটি আসনে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন। বিএনপি যেমন ফ্যাসিস্ট দল নয় এবং ফ্যাসিস্টকে প্রশ্রয় দেয়নি, তেমনি আগামীতে কোন ফ্যাসিস্ট তৈরী হতে দেয়া হবেনা বলে জানান তিনি।

মিলন বলেন, বিএনপি কোন চাঁদাবাজের জন্ম হতে দেবেনা। সিন্ডিকেট করে কোন কৃষককে জিম্মি করতে দেবেনা। বিএনপি ক্ষমতায় আসেল মাদক মুক্ত বাংলাদেশ, বেকার সমস্যার সমাধান এবং নারীদের ক্ষমতায়ন করবেন। নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফার্মার কার্ড চালু করবেন। আগামীতে উন্নয়নমূলক কাজ যেমন রাস্তাঘাট, স্কুল কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করবেন। এজন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।

তিনি বলেন, বিএনপি একা নির্বাচন করতে চায়না। সবাইকে নিয়ে নির্বাচন করতে চায়। বেগম জিয়া সব থেকে ত্যাগ স্বীকার করেছেন। তিনি বাড়ি, সন্তান হারিয়েছেন। বিনা চিকিৎসার হত্যা করার চেষ্টা করা হয়েছে। ছয়বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। সেই নেত্রীর দল বিএনপি ও ধানের শীষকে দেখে রাখার জন্য দেশবাসী তথা পবা-মোহনপুর বাসীকে অনুরোধ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

ধুরইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমির এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম (মুন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ মাহাবুব অর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দীন সরকার, বর্তমান সাংগঠনিক সম্পাদক-১ বাচ্চু রহমান, ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম, কেশর হাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুসবুর রহমান, শ্রমিকদলের সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মন্ডল, কেশর হাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, উপজেলা বিএনপির সদস্য খায়রুল ইসলাম মাষ্টার, বিএমডিএ শ্রমিকদলের সাবেক অর্থ সম্পাদক নুহ আলম, মোহনপুর থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল রাজ্জাক, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা শওকত।

এছাড়াও ধূরইল ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যে কারণে ভারতে আসা হচ্ছে না শাকিরার হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, একটি সিলগালা করে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী’র কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ : ভূমিমন্ত্রী বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা : আইআরজিসি পিছু হটল যুক্তরাষ্ট্র: ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার ৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা!