BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে তারেক রহমান

বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে তারেক রহমান

ঢাকা প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর রাজনৈতিক কর্মতৎপরতা আরও দৃশ্যমান করতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হন।

বিএনপির মিডিয়া সেল জানায়, স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই তারেক রহমান এবার প্রথমবারের মতো সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে অংশ নিলেন। গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি।

এদিকে একই দিনে সকালে বিএনপির মিডিয়া সেল থেকে আরও জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হচ্ছেন তারেক রহমান। এ লক্ষ্যে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার রোববার বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী