BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বার্সেলোনার ৭ গোল দেখে ভীত নয় ভাইয়েকানো

বার্সেলোনার ৭ গোল দেখে ভীত নয় ভাইয়েকানো

বিটিসি স্পোর্টস ডেস্ক: দুই দিন আগে নিউক্যাসল ইউনাইটেডকে যেভাবে গুঁড়িয়ে দিয়েছে বার্সেলোনা, তাতে দলটির ভয়ঙ্কর রূপই ফুটে উঠেছে। তবে এতে একদমই ভয় পাচ্ছে না রায়ো ভাইয়েকানো।

বরং মৌসুমের প্রথম লড়াইয়ের ফল থেকে আত্মবিশ্বাস নিয়ে দারুণ কিছু করার আশায় আছে লা লিগার টেবিলের নিচের সারির দলটি।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে নিউক্যাসলের মাঠে কোনোমতে ১-১ ড্র করেছিল বার্সেলোনা।

ফিরতি দেখায় ঘরের মাঠেও প্রবল চ্যালেঞ্জের মুখে পড়ে তারা। তবে, দ্বিতীয়ার্ধে বিধ্বংসী ফুটবলে ৭-২ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে কাতালান ক্লাবটি।

সেই দুর্দান্ত পারফরম্যান্সের পর, লা লিগায় রোববার ভাইয়েকানোর বিপক্ষে খেলবে বার্সেলোনা। এই ম্যাচও খেলবে তারা ঘরের মাঠে। কাম্প নউয়ে লড়াই শুরু হবে সন্ধ্যা সাতটায়।

লামিনে ইয়ামাল, রাফিনিয়া, রবের্ত লেভানদোভস্কিদের মতো তারকাদের নিয়ে গড়া বার্সেলোনার আক্রমণভাগ কতটা শক্তিশালী, এর প্রমাণ আগেও মিলেছে বহুবার। তবে এসব কোনোকিছুতে ভয় পাওয়ার কিছু দেখছেন না ভাইয়েকানোর উইঙ্গার ইসি পালাসন।

“(নিউক্যাসলের জালে) বার্সা সাত গোল করায় আমি ভীত নই। এটা বরং আমাদেরকে আরও (ভালো খেলতে) অনুপ্রাণিত করছে।”

“আমরা জানি, তারা বিশ্বের সেরা দলগুলোর একটি। তবে আমরা ইতোমধ্যে এখানে ভাইয়েকাসে তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছি। প্রতি মৌসুমেই তাই করি এবং রোববার আবার আমরা তাই করব।”

এবারের লা লিগায় প্রথম দেখায় গত অগাস্টে ঘরের মাঠে বার্সেলোনাকে ১-১ গোলে রুখে দিয়েছিল ভাইয়েকানো।

লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে এবারও দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। ২৮ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, দ্বিতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে।

সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ভাইয়েকানো। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহত দুই বোনসহ ১২ জনের পরিচয় মিলেছে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা বান্দরবানে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত-২০ হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত-৪ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় ২ গেটম্যান বরখাস্ত, তদন্ত কমিটি গঠন কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-৩, আহত-৫ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত-১২, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ দেওয়ানগঞ্জে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ-১