BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। ঢাকার মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের উদ্ধতি দিয়ে মার্কিন দূতাবাস বলেছে, বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দেখা করে আমি (ক্রিস্টেনসেন) আনন্দিত, যেখানে তিনি আমেরিকান কোম্পানিগুলির জন্য বাণিজ্য সম্প্রসারণ এবং সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেছেন; যাতে তারা ব্যবসায়িক প্রতিযোগিতার ক্ষেত্রে লেভেল প্লেয়িং নিশ্চিত করতে পারে৷ একইসঙ্গে উভয় দেশের অর্থনীতির দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা বজায় থাকে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ