BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে’র নব-নির্মিত ৫ তলা ভবন হস্তান্তর ও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল খুলনা কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোঃ মিজানুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ফিতা কেটে এ নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন ও নির্মিত ভবনের হস্থান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে ভবন হস্তান্তর করেন বাগেরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নাফিজ আক্তার।

টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ বাদশা মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খুলনার আঞ্চলিক পরিদর্শক সুসান্ত কুমার সাহাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নাফিজ আক্তার বলেন, গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৬৪ টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতাবৃদ্ধি প্রকল্পের আওতায় ১০ কোটি ৩১ লাখ টাকায় সুফিয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ নির্মান কাজ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত রাসিক প্রশাসক