BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে চিকিৎসাধীন সাংবাদিক মাসুম এর সুস্থতা কামনায় দোয়া ইফতার মাহফিল

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে চিকিৎসাধীন সাংবাদিক মাসুম এর সুস্থতা কামনায় দোয়া ইফতার মাহফিল

বাগেরহাট প্রতিনিধি: সাংবাদিক মাসুম হাওলাদারের এর সুস্থতা কামনায় দোয়া ইফতার মাহফিলে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও দোয়া অনুষ্ঠিত।

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভায় বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবে সভাপতি মাসুম হাওলাদারের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় বাগেরহাট উপজেলা প্রেসক্লাবে এই আয়োজন সম্পন্ন হয়।

সভায় উপস্থিত ছিলেন, বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আজাদ রশিদী, সাধারণ সম্পাদক তানভীর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য শেখ আসাদুর রহমান, তিশা খানম, শ্যামল ঘোষসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদারের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

বর্তমানে সাংবাদিক মাসুম হাওলাদার ঢাকা মিরপুর ১ হলি ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, উপস্থিত সদস্যরা সভাপতির আশু আরোগ্য কামনা করেন এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম আরও সক্রিয় ও দায়িত্ব শীলভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত (১৪ই ফেব্রুয়ারি) বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি মাসুম হাওলাদার ও চ্যানেল আই ও পিরোজপুর কন্ঠের বাগেরহাট জেলা প্রতিনিধি সুমন আহমেদ খান কচুয়া থেকে বাড়ি ফেরার পথে পিরোজপুর বাগেরহাট মহাসড়কে সদর উপজেলার ফতেপুর এলাকায় পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সংসদে রাষ্ট্রপতির দেওয়া পূর্ণ ভাষণ সংসদে হাসিনা সরকারের শাসনকাল নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য বাগেরহাটে সড়কে ঝরল একই পরিবারের ৮ জনসহ ১২ প্রাণ আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : সংসদে রাষ্ট্রপতি অ্যানথ্রাক্স আতঙ্ক: নাটোরের এক গ্রাম থেকে ৮ জনের নমুনা সংগ্রহ সিলেটে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস-শাড়িসহ আটক-৮ রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলার দাবি ইরানের আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি ইরান চায় যুদ্ধ দীর্ঘায়িত করতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল চায় সমাপ্তি