BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের লক্ষে জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর

বাগেরহাটে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের লক্ষে জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের লক্ষে জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করেছে। বুধবার (১৯ নভেম্বর) বিকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোলাম মোঃ বাতেন এর নিকট ৪৯০টি কম্বল হস্তান্তর করা হয়।

আশার পক্ষ কম্বল হস্তান্তর করেন, আশা- পিরোজপুর ডিভিশনের ডিভিশন্যাল ম্যানেজার মোঃআব্দুল জলিল।
এ সময়ে উপস্থিত ছিলেন সদর অঞ্চলের আর এম মোঃ রোকনুজ্জামান, এমএসএমই ব্রাঞ্চের সি.ম্যানেজার, অত্র জেলার সাপেটি ইঞ্জিনিয়ার ও বাগেরহাট সদর-০১ এবং ০২ ব্রাঞ্চের সিঃম্যানেজার মহোদয় গন।

এখানে উল্লেখ্য যে, ডিভিশন্যাল ম্যানেজার বলেন আশা প্রতিবছর প্রায় একশত কোটি টাকা সামাজিক কর্মসূচিতে (যেমন, শীতবস্ত্র বিতরন, দুর্যোগকালীন সহায়তা, স্বাস্থ্যও শিক্ষা কর্মসূচি ইত্যাদিতে) ব্যায় করে থাকে।

তারই অংশ হিসেবে আশা বাগেরহাট জেলার উদ্যোগে সুবিধাবঞ্চিত শীর্তাতদের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসক মহোদয়ের নিকট কম্বল হস্থান্তর করা হয়।

জেলা প্রশাসক মহোদয় আশার সার্বিক কর্মসূচি নিয়ে ভুয়সী প্রসংশা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মহৎ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ