BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা শুরু

বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা শুরু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ৩ দিনব্যাপী উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে চিংড়ি গবেষণা কেন্দ্রের আয়োজনে নিজ্ব অডিটোরিয়ামে এই কর্মশালার উদ্বোধন করেন চিংড়ি গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।

এ সময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম সাফল্য ও প্রযুক্তি উদ্ভাবন, চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাটের সাম্প্রতিক কার্যক্রম ও অর্জনসমূহ তুলে ধরেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।

চিংড়ি চাষে ঘের নির্বাচন, অবকাঠামো উন্নয়ন ও প্রস্তুতি বিষয়ের উপর আলোচনা করেন উপ-পরিচালক শামসু নাহার। চিংড়ির পোনা নির্বাচন, পরিবহন ও নার্সারীকরণ বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।

উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিংড়ি গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক শামসু নাহার, চিংড়ি গবেশনা কেন্দ্রের উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ, এস, এম তানবিরুল হক, ড. মোঃ আরিফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা রাবিনা আক্তার লিমা, মোঃ সোয়েবুল ইসলাম, মোঃ ইকরামুল হক। ৩ দিনব্যাপী এ কর্মশালায় জেলার ২৫জন চিংড়ি চাষী ও সাংবাদিক প্রতিনিধি অংশ গ্রহন করেন।

আয়োজকরা জানান, বর্তমানে চিংড়ি খাদ্য ও পুষ্টিমান, চিংড়ির গুণগত মান উন্নয়ন এবং মাটি ও পানির গুণাগুণ বিষয়ক গবেষণা চলমান রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে চিংড়ি মাছের উৎপাদন বৃদ্ধি ও রোগ নির্ণয়ের উপর কাজ করছে। অনেক রোগ নির্ণয় ও নতুন পদ্ধতিতে চিংড়ি চাষে সফলতাও পেয়েছে গবেষণা কেন্দ্রটি। তিন দিনব্যাপি এ প্রশি¶ণে চাষীরা উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষের সম্যক ধারণা পাবে বলে জানান আয়োজকরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ