BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফোন করে হুমকি

বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফোন করে হুমকি

বাগেরহাট প্রতিনিধি: যশোরে কারাবন্দি বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী সন্তানের লাশ উদ্ধারের ঘটনা নিয়ে বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

একাধিক বিদেশি নম্বর থেকে রববার তাঁদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করার পর হুমকি দেওয়া হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে পুলিশ সুপারকে ফোন করে গালাগাল করে হুমকি দেওয়ার একটি ক্লিপ ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে থাকা অডিও কথোপকথন সঠিক বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র নিশ্চিত করেছে।

অডিওতে শোনা যায়, এসপি ফোন রিসিভ করার পর থেকে অপর প্রান্ত থেকে গালাগাল করা হলেও পুলিশ সুপারকে কিছু বলারই সুযোগ দেওয়া হয়নি। হুমকি দিয়ে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

তিনি বলেন, তিনি কিছু ফোন কল পেয়েছেন। কারা এগুলো করছে, তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইভাবে রবিবার সকাল থেকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দিয়ে ফোন কল পেয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

তিনি বলেন, ‘এটা অনভিপ্রেত। আমি এটা নিয়ে মোটেই বিচলিত নই। যে প্রসঙ্গ নিয়ে এমন করা হচ্ছে, সেখানে প্রশাসন সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে তাদের পাশে ছিল। যেই হন, কিছু বট নম্বর দিয়ে হয়তো এমন করা হয়েছে।

সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

বিষয়টি নিয়ে বাগেরহাটের পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে হুমকিসহ ফোন কলের বিষয়গুলোতে থানায় কোনো মামলা বা জিডি করার তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, কারাবন্দি ছাত্রলীগ নেতা মৃত স্ত্রী সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করে কতৃপক্ষের সহযোগিতা না পাওয়ার ঘটনা সারাদেশেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ