BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন

বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল দিনাজপুর ও হিলফে,জার্মানীর সহযোগিতায় ও মরহুম ওসমান আলীর মাষ্টারের পরিবারের আয়োজনে শনিবার (৬ ডিসেম্বর) বাগমারা উপজেলার দর্গামাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়।

এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে চিকিৎসার নানা বিষয় নিয়ে আলোচনা করেন দিনাজপুর চক্ষু হাসপাতালের উপ-পরিচালক ,প্রশাসক, জনাব এটিএম শফিকুল আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের (অবসারপ্রাপ্ত) অধ্যাপক আশরাফুল আলম,বিশিষ্ট ব্যবসায়ী আবু হেনা মোতাসিমবিল্লাহ, আনিসুর রহমান, নূর মোহম্মাদ প্রমূখ। উদ্বোধনী ক্যাম্পে প্রায় ৫-শতাধিক রোগী সেবা নিতে আসেন, ডাঃ রায়হান কবির ও তার সহযোগি ডাক্তাররা এদের সবাইকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এর মধ্যে ১২০জন রোগীকে চোখ পরিক্ষার মাধ্যমে যাচাই বাচাই করে সম্পুর্ন বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আয়োজকরা।

প্রসঙ্গত, বাগমারার দর্গামাড়িয়া গ্রামের মৃত ওসমান আলীর মাষ্টারের সুযোগ্য সন্তান এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ও দিনাজপুর চক্ষু হাসপাতালের উপ-পরিচালক ,প্রশাসক, জনাব এটিএম শফিকুল আলম, রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের (অবসারপ্রাপ্ত) অধ্যাপক আশরাফুল আলম ও বিশিষ্ট ব্যবসায়ী আবু হেনা মোতাসিমবিল্লার আয়োজনে বিগত ৫/৬ বছর ধরে এলাকায় সেচ্ছায় বিনামূল্যে চক্ষু শিবিরের ব্যবস্থায় চিকিৎসা ও অপারেশন করার ব্যবস্থা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ