BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাবান্ধায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ট্রাকচালকসহ গ্রেফতার-৪

বাংলাবান্ধায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ট্রাকচালকসহ গ্রেফতার-৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় মানসিক ভারসাম্যহীন (২০) এক নারীকে ধর্ষণের অভিযোগে ট্রাকচালকসহ চারজনকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় গ্রেফতারদের পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। এর আগে একই দিন সকালে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশ।

গ্রেফতার আসামিরা হলেন: বগুড়া সদর উপজেলার মানিকচর এলাকার হাসান আলী (১৮), নামুজা গ্রামের রাজিব (২০), শিবগঞ্জ থানার ভাগদহ এলাকার মোস্তফা হানিফ মিজানুর (২১), একই এলাকার চাদিনা দক্ষিণপাড়া গ্রামের ট্রাকচালক সোহেল শেখ (৩২)।

এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ওই মানসিক ভারসাম্যহীন নারী বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ঘোরাফেরা ও রাত্রীযাপন করে আসছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বগুড়া থেকে আলুভর্তি একটি ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দরে অবস্থান করছিল। গভীর রাতে পরিত্যক্ত একটি দোকানঘরের সামনে ওই নারীকে ট্রাকচালক ও তার তিন সহকারী মিলে ধর্ষণ করে।

ঘটনাটি স্থানীয় বাসিন্দা এবং স্থলবন্দরের নিরাপত্তা রক্ষীদের নজরে এলে তারা চারজনকে আটক করেন এবং তৎক্ষণাৎ তেঁতুলিয়া মডেল থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

পরে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হাবিবুল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ