BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরফুদ্দীন আহম্মেদ সান্টুর সাথে অগ্রাধিকার ভিক্তিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষে সৎসঙ্গ ফাউন্ডেশনের মতবিনিময় সভা

বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরফুদ্দীন আহম্মেদ সান্টুর সাথে অগ্রাধিকার ভিক্তিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষে সৎসঙ্গ ফাউন্ডেশনের মতবিনিময় সভা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দীন আহম্মেদ সান্টুর সাথে অগ্রাধিকার ভিক্তিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষে উজিরপুর উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩ টায় গুঠিয়া ইউনিয়নের বাইতুল ভিউ কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি অশোক কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু।

এ সময় তিনি বলেন দেশে সৎ মানুষের বড় অভাব, সৎ মানুষেরাই পারে সমাজকে পরিবর্তন করতে।

বিশেষ অতিথির বক্তৃতা করেন ভারতের সৎলোক আশ্রমের সেবায়েত সেবাদাস দীপক দাস গুহ, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম জুলফিকার, গাজীপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক সাংবাদিক আইয়ুব রানা, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় শিল্পী গোষ্ঠীর যুগ্ম আহবায়ক গীতা পালমা, সরকারি কর্মচারী সমিতির বরিশাল জেলা কমিটির সভাপতি ও সৎসঙ্গ ফাউন্ডেশনের জেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল লতিফ, সাংবাদিক মাহবুবুল ইসলাম, বরিশাল জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও উজিরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আঃ রহিম সরদারের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন ডাঃ চিরনজিত সিনহা, মিজানুর রহমান, নওয়া বাড়ৈ, কবিতা পাঠ করেন লিমন হালদার, কবিতা ও গান পরিবেশন করেন পূজা হালদার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাহান মাস্টার,সাহেরা বেগম, বিমল করাতি,মাসুদ হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, কেশব হালদার, রতন রায়, অতুল মাঝি সহ ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি আরো বলেন, সৎসঙ্গ ফাউন্ডেশনের মাধ্যমে সমাজ থেকে সকল প্রকার সামাজিক অবক্ষয়, অন্যায় অপরাধ দূর করে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দেশ গড়ে তুলতে হবে। সবাই কে আলোকিত মানুষ হতে হবে। তবেই দেশ সুন্দর হবে। সৎসঙ্গ ফাউন্ডেশনের জন্য সহযোগিতার হাত প্রসারিত করার জন্য আহবান জানান।

সভার শুরুতেই সৎসঙ্গ ফাউন্ডেশন, যুব ফোরাম, মহিলা ফোরাম, ছাত্রী ফোরাম, শিল্পী গোষ্ঠী সহ নেতাকর্মীদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফলজ গাছের চারা দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ