BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিংবোটসহ ১৬ জেলে আটক

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিংবোটসহ ১৬ জেলে আটক

কক্সবাজার প্রতিনিধি: বঙ্গোপসাগরের কক্সবাজারের ইনানী থেকে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান বৃহস্পতিবার বিকেল ৩টায় কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত হতে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরত্বে গভীর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল ও ১ হাজার ৭৫০ কেজি সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।’

সিয়াম-উল-হক বলেন, ‘জব্দ আর্টিসানাল ট্রলিং বোট, জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলের স্থল সেনা বেইজিং সফরের আগে হরমুজ প্রণালি ইস্যুতে চীনের কাছে ট্রাম্পের শর্ত ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান ফ্রান্সের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে হাল ধরে একটি দরিদ্র পীড়িত বাংলাদেশকে কৃষি স্বনির্ভর দেশে পরিনত করেছিলেন : বাগরেহাটে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর