BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বকশীগঞ্জে ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ শতাধিক অসহায়, দুস্থ ব্যক্তিকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে সাধুরপাড়া ইউনিয়নের ব্যবসায়ী গাজী মো. ধন মিয়ার ব্যক্তিগত উদ্যোগে কামালের বার্ত্তী মডেল উচ্চ বিদ্যালয়ে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় ব্যবসায়ী ধন মিয়া সাধুরপাড়া ইউনিয়নবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান। এছাড়া ভবিষ্যতেও সাধুরপাড়াবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ধন মিয়া এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনির।

বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী জিএম কিংরাজ।

সাধুরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ আবদুর রাজ্জাকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ইউপু সদস্য হামিদুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমিন প্রমুখ।

বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ