BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে ২ হাজার অসহায় ব্যক্তির মাঝে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুরাদের শাড়ি লুঙ্গী বিতরণ

বকশীগঞ্জে ২ হাজার অসহায় ব্যক্তির মাঝে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুরাদের শাড়ি লুঙ্গী বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি লুঙ্গী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ) বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোরাদুজ্জামান মোরাদের উদ্যোগে তার নিজ বাড়িতে এসব বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানিক সওদাগর।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদত জাহিদুল ইসলাম প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক জনাব জাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোরাদুজ্জামান মোরাদ বলেন, আমি প্রতি বছরই অসহায়দের মাঝে শীতবস্ত্র ও ঈদ উপহার দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও বিতরণ করেছি। আগামী দিনেও বাট্টাজোড় ইউনিয়নবাসীর সুখে, দুঃখে তাদের পাশে থাকব।
ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ “মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত” “জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” চাকরীর নামে অর্থ আত্নসাৎ : রামেকে টেন্ডার ও নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত