BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার

বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেয়েছে আরো শতাধিক পরিবার। সোমবার (১৬ মার্চ) সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের নিজ বাড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

লন্ডন প্রবাসী দুই ভাই শফিকুল ইসলাম ও ছাইদুর রহমান আইরমারী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ মার্চ বকশীগঞ্জ নামাপাড়া থেকে ৬০ বছর বয়সি আকালু মিয়ার কাছ থেকে অটোভ্যান ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এনিয়ে আকালু মিয়ার আহাজারির একটি ভিডিও ভাইরাল হলে লন্ডন প্রবাসী শফিকুল ইসলাম ও তার ভাই ছাইদুর রহমানের নজরে আসে।

পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বৃদ্ধ আকালু মিয়ার জীবিকার শেষ সম্বল নতুন একটি অটোভ্যান প্রদান করেন। লন্ডন প্রবাসী দুই ভাইয়ের মানবিক এই কাজটি নেটিজেনদের মন ছুঁয়ে যায়। প্রশংসায় ভাসতে থাকেন শফিকুল ইসলাম ও ছাইদুর রহমান।

এর মধ্যে দুই ভাই ঈদকে সামনে রেখে গ্রামের আরো শতাধিক অসহায়দের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।

তাদের ইতিবাচক এসব কর্মকান্ডে সমাজের পিছিয়ে পড়া মানুষ গুলো আরো এগিয়ে যাবে বলে মনে করেন এলাকার সচেতন মহল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বেইজিং সফরের আগে হরমুজ প্রণালি ইস্যুতে চীনের কাছে ট্রাম্পের শর্ত ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান ফ্রান্সের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে হাল ধরে একটি দরিদ্র পীড়িত বাংলাদেশকে কৃষি স্বনির্ভর দেশে পরিনত করেছিলেন : বাগরেহাটে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী