BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে রিকশা চালককে চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বকশীগঞ্জে রিকশা চালককে চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে রিকশা চালকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রিকশা চালক মিজানুর রহমান ও তার পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রিকশা চালক মিজানুর রহমান বলেন, আমি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি।

আমি বাড়ি করার জন্য পৌর এলাকার নামাপাড়া গ্রামে ৪ শতাংশ জমি ক্রয় করি এবং সেই জমিতে একটি টিনের ছাপড়া ঘর নির্মাণ করে বসবাস করে আসছি। কিন্তু পাশ্ববর্তী ধুমালী পাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে দুদু মিয়া, সোনা মিয়া, চিনি মিয়া আমাকে সেই জমি থেকে উচ্ছেদ করতে আমার ও আমার নিরীহ ভাইদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা সহ দুটি মামলা দায়ের করেন।

মিথ্যা মামলা দিয়ে হয়রানি ছাড়াও আমার বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন সোনা মিয়া, দুদু মিয়া গং। এই আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।

তাই মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও জীবনের নিরাপত্তা পেতে বিজ্ঞ আদালত ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এসময় মিজানুর রহমান ছাড়াও তার স্ত্রী কল্পনা বেগম সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান