BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে ব্রেন টিউমারে আক্রান্ত আল্পনার চিকিৎসায় আর্থিক সহায়তা ও শুকনো খাবার প্রদান!

বকশীগঞ্জে ব্রেন টিউমারে আক্রান্ত আল্পনার চিকিৎসায় আর্থিক সহায়তা ও শুকনো খাবার প্রদান!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ব্রেন টিউমারে আক্রান্ত আল্পনা বেগম (১৯) নামে এক অসহায় নারীর চিকিৎসার জন্য নগদ টাকা ও শুকনো খাবার প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন তার কার্যালয়ে আল্পনা বেগমের স্বামী ফারুক আহমেদ হাতে নগদ ৮ হাজার টাকা ও শুকনো খাবার প্রদান করেন।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কণিকা খাতুন উপস্থিত ছিলেন।

জানা যায়, বকশীগঞ্জ উত্তর বাজার এলাকায় বসবাসরত ফারুক আহমেদের স্ত্রী আল্পনা বেগম দীর্ঘ দিন থেকে ব্রেন টিউমারে আক্রান্ত। এর ফলে ক্রমেই অবস্থার অবনতি ঘটছে।

তাকে চিকিৎসা করতে গিয়ে আর্থিক ভাবে অসহায় হয়ে পরেছেন আল্পনার পরিবার।

এমতাবস্থায় গত বুধবার বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চান আল্পনার পরিবার। আল্পনার দুরবস্থা দেখে উপজেলা নির্বাহী অফিসার রোগীর মেডিকেল কাগজ পত্র যাচাই শেষে তাকে দ্রুত হাসপাতালে ভর্তির জন্য নগদ টাকা ও পরিবারের জন্য শুকনো খাবার প্রদান করেন।

এছাড়াও হাসপাতালে ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসার জন্য উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আরও পঞ্চাশ হাজার টাকা প্রদানের আশ্বাস দেন। ব্রেন টিউমারে আক্রান্ত আল্পনা বেগম এক সন্তানের জননী।

উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, আল্পনা বেগম দীর্ঘ দিন থেকে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন এমতাবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তির জন্য নগদ ৮ হাজার টাকা ও শুকনো খাবার প্রদান করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ