BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্লাইট বিপর্যয়: অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ বিমানমন্ত্রীর

ফ্লাইট বিপর্যয়: অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ বিমানমন্ত্রীর

ঢাকা প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে সৃষ্ট ফ্লাইট বিপর্যয় নিয়ে সাধারণ যাত্রীদের কোনও ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি যাত্রীসেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) সভায় সভাপতিত্বকালে বিশেষ নির্দেশনা দিয়ে বলেন, যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা খুব অল্প সময় বাকি আছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাদের অগ্রাধিকার ভিত্তিতে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।

এছাড়া এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কোনোভাবেই যেন যাত্রীরা হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

মন্ত্রী এয়ারলাইন্সগুলোকে মানবিক দৃষ্টিকোণ থেকে যাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “ফ্লাইট বাতিলের কারণে কোনও ধরনের অতিরিক্ত চার্জ বা জরিমানা আরোপ করা যাবে না।” যাত্রীদের সঠিক ও হালনাগাদ তথ্য দেওয়ার জন্য প্রয়োজনে ২৪ ঘণ্টা জরুরি যোগাযোগ নম্বর বা হটলাইন চালু রাখারও নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের আকাশসীমা বর্তমানে বন্ধ রয়েছে।

সর্বশেষ সৌদি আরবের দাম্মামেও ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের বিভ্রান্তি দূর করতে সঠিক তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা হয় যে, আকাশপথ উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিশেষ বা অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে আটকে পড়া যাত্রীদের পরিবহন করা হবে।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এছাড়া উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং বিভিন্ন বেসরকারি এয়ারলাইন্সের প্রতিনিধিরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ‘ইরান যুদ্ধ অন্তত জুন মাস পর্যন্ত স্থায়ী হতে পারে’ যুক্তরাষ্ট্রের ১৫ দফার বেশিরভাগ শর্ত মেনে নিয়েছে ইরান : ট্রাম্প ‘পারস্য উপসাগরে মার্কিন সেনারা হাঙ্গরের খোরাক হবে’ সম্মানের নিদর্শন হিসেবে ২০টি তেলের জাহাজ দিচ্ছে ইরান : ট্রাম্প মধ্যপ্রাচ্য কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারে ইরানের হামলা, ভারতীয় শ্রমিক নিহত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দৌলতদিয়ায় বাস ডুবি: আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা সোনারগাঁওয়ে চুনা ভর্তি চলন্ত ট্রাকে আগুন