BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী

কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় ধরনের কোনো সংকট বা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি না হলে সরকার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনের জন্য বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, তারেক রহমান গণমানুষের নেতা। মায়ের অসুস্থতার কথা বিবেচনায় নিয়ে উপযুক্ত সময়ে নিজ সিদ্ধান্তে দেশে ফিরবেন। এটি তাদের পারিবারিক বিষয়।

দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলার বিরোধ প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচন শুরু হলে সবাই ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবে।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলার কয়েকটি এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মধ্যপ্রাচ্য কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারে ইরানের হামলা, ভারতীয় শ্রমিক নিহত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দৌলতদিয়ায় বাস ডুবি: আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা সোনারগাঁওয়ে চুনা ভর্তি চলন্ত ট্রাকে আগুন খুলনায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে প্রাইভেটকার, আহত-৪ হামের ভ্যাকসিন আনতে দ্রুত কাজ করছি : স্বাস্থ্যমন্ত্রী আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রী’র শ্রদ্ধা