BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিলিপাইন প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক ব্যবহারের অভিযোগ বোনের, প্রত্যাখ্যান ফার্দিনান্দের

ফিলিপাইন প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক ব্যবহারের অভিযোগ বোনের, প্রত্যাখ্যান ফার্দিনান্দের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ এনেছেন তার বোন সিনেটর ইমি মার্কোস। তবে, এই অভিযোগ অস্বীকার করেছেন মার্কোস।

সোমবার (১৭ নভেম্বর) সিনেটর ইমি অভিযোগ করেন, তার ভাই দীর্ঘদিন ধরেই কোকেনে আসক্ত। যা শাসন ব্যবস্থাকে প্রভাবিত করছে, দুর্নীতি বাড়ছে এবং দুর্বল সিদ্ধান্ত নেয়ার মতো ঘটনাও ঘটছে।

তবে, প্রেসিডেন্টের মুখপাত্র, ক্লেয়ার কাস্ত্রো, এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এগুলোকে অনেক পুরোনো অভিযোগ বলে বর্ণনা করেছেন যা দীর্ঘদিন ধরেই মিথ্যা প্রমাণিত হয়েছে।

সোমবার একটি ধর্মীয় গোষ্ঠীর আয়োজিত ম্যানিলা পার্কের সমাবেশে বিশাল জনতার উদ্দেশ্যে বক্তৃতা দেয়ার সময়, সিনেটর ইমি বলেন, তার ভাইয়ের মাদক সেবন তাদের বাবা ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের প্রেসিডেন্সির সময় শুরু হয়েছিল। যিনি ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত শাসন করেছিলেন। যা আজও অব্যাহত রয়েছে।

কোনো প্রমাণ না দিয়েই তিনি দাবি করেন, মার্কোসের আসক্তি থেকে দুর্নীতির বন্যা, দিক নির্দেশনার অভাব এবং অত্যন্ত ভুল সিদ্ধান্ত, জবাবদিহিতা ও ন্যায়বিচারের অভাব দেখা যাচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, প্রেসিডেন্টের স্ত্রী এবং সন্তানরাও মাদক সেবনের সাথে জড়িত।

এদিকে, মুখপাত্র ক্যাস্ত্রো সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কথা উল্লেখ না করার জন্য সিনেটরের সমালোচনা করেছেন, যিনি অতীতে ফেন্টানাইল ব্যবহারের কথা স্বীকার করেছেন এবং সমালোচকদের মতে, তার মেয়ে, ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তেও দুর্নীতির সাথে জড়িত থাকতে পারেন। তবে, উভয়ই এই অভিযোগ অস্বীকার করেছেন।

তবে, ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়নের সাথে তার বোন ইমি মার্কোসের সম্পর্ক ভালো নয় বলে প্রতিবেদনে বলা হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গভীর রাতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে জ্বালানিমন্ত্রী কেন্দুয়ায় অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড সীতাকুণ্ডে খামারে অগ্নিকাণ্ড, ২৪টি গরু-ছাগল পুড়ে ছাই রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল গাজীপুরে রান্নাঘরের মেঝের নিচে মিললো ২০ কেজি গাঁজা, গৃহবধূ আটক চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত : স্বাস্থ্যমন্ত্রী বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন ফটিকছড়িতে ১ কোটি টাকায় ১৬ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্বোধন